হোম > সারা দেশ > নোয়াখালী

তলা ফেটে হাতিয়ায় মেঘনা নদীতে ডুবে গেছে লাইটার জাহাজ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় এমভি ওয়াটার হ্যাভেন-২ নামে একটি লাইটার জাহাজ তলা ফেটে মেঘনা নদীতে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে হাতিয়ার সূখচর ইউনিয়নের কাছে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। এ সময় জাহাজে থাকা নাবিকদের উদ্ধার করে তীরে নিয়ে আসেন স্থানীয়রা।

জাহাজের মাস্টার মো. ইলিয়াস বলেন, চট্টগ্রাম থেকে সিরামিকের কাঁচা মালামাল নিয়ে জাহাজটি ঢাকা যাচ্ছিল। হাতিয়া উপজেলার কাছে এলে জাহাজের ইঞ্জিন রুমের নিচে তলা ফেটে যায়। মুহূর্তে পানি ডুকে জাহাজটি ডুবে যায়।

পরে স্থানীয় জেলেদের সহযোগিতায় ১২ নাবীক তীরে ওঠেন। জাহাজে ১ হাজার ৭০০ টন সিরামিকের গুঁড়া ছিল।

এ বিষয়ে নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ অমিত সাহা আজকের পত্রিকাকে বলেন, জাহাজের মালিক যোগাযোগ করেছে। এই ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। উদ্ধার না হওয়া পর্যন্ত নদীতে নৌপুলিশ পাহারা দিয়ে রাখবে। দুএকদিনের মধ্যে চট্টগ্রাম থেকে উদ্ধারকারী জাহাজ এনে এটি উদ্ধার করা হবে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ