হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি-ছাত্রলীগের সমাবেশ, ১৪৪ ধারা জারি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

একই জায়গায় বিএনপি ও ছাত্রলীগের সমাবেশের ডাক দেওয়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। আগামীকাল শনিবার ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এ নির্দেশনা জারি থাকবে। আজ শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান।

খোঁজ নিয়ে জানা যায়, ২২ ডিসেম্বর বিএনপির গণসমাবেশের তারিখ নির্ধারিত করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। পরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের অজুহাতে এ সমাবেশ স্থগিত করা হয়।

পরবর্তীতে ৮ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় গণসমাবেশ করার তারিখ নির্ধারণ করে জেলা বিএনপি। স্থানীয় ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারের সামনে মাঠে জেলা প্রশাসন ও পুলিশ সুপারের কাছে সমাবেশের স্থান হিসেবে উল্লেখ করে আবেদন করে বিএনপি। একই জায়গায় সমাবেশ করার ঘোষণা দেয় জেলা ছাত্রলীগ। সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরে শোডাউন দেন জেলা ছাত্রলীগের নেতা–কর্মীরা।

এদিকে, জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য জহিরুল হক খোকন এবং আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলামকে আটক করে পুলিশ লাইনে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন দলীয় নেতা–কর্মীরা।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান মোল্লা বলেন, সকালে আমাদের দলের শীর্ষ তিন নেতাকে পুলিশ আটক করেছে। আমরা সমাবেশ করবই। প্রশাসন থেকে বলা হচ্ছে কমিউনিটি সেন্টারের ভেতরে সমাবেশ করতে। কিন্তু সমাবেশ তো ইনডোরে করা যায় না।

তবে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল জানান, ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারের সামনে মাঠে মুজিব বর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশের আয়োজনের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিএনপি আবেদন করার আগেই আমরা জেলা প্রশাসনের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছি। এখন আমাদের লিখিত অনুমতি দেয়নি, তবে মৌখিক জানিয়েছে।

এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন বিএনপির তিন নেতাকে পুলিশ হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কেন তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে-সে বিষয়ে কিছু জানাননি তিনি। 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ