হোম > সারা দেশ > চট্টগ্রাম

গর্ভবতী স্ত্রীকে নিয়ে হাসপাতালে ছুটলেন স্বামী, ঘরে চোরের হানা-লুট

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রামের সীতাকুণ্ডে চোরের হানা দেওয়া ঘর। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্ত্রীর প্রসবব্যথা ওঠায় তাঁকে হাসপাতালে নিয়ে যান স্বামী। এই সুযোগে ফাঁকা ঘরে হানা দিয়ে নগদ আড়াই লক্ষাধিক টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিস নিয়ে গেছে চোরের দল।

গতকাল মঙ্গলবার গভীর রাতে বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা এলাকায় ইসমাইল হোসেনের ঘরে এ চুরি হয়। ইসমাইল জানান, রাতে ঘর তালাবদ্ধ করে স্ত্রীকে নিয়ে হাসপাতালে ছুটে যান তিনি। আজ বুধবার সকালে বাড়ির লোকজন ফোন করে চুরির ঘটনা জানালে তিনি ফিরে আসেন। চোরের দল ঘরের দরজা ভেঙে আলমারিতে থাকা ব্যবসার আড়াই লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। সেই সঙ্গে অন্যান্য মূল্যবান মালপত্র ও পোশাকও নিয়ে গেছে। তাঁদের পরনের কাপড় ছাড়া আর একটি কাপড়ও ঘরে নেই। এ ব্যাপারে তিনি আইনগত ব্যবস্থা নেবেন।

স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ করে এলাকাজুড়ে উদ্বেগজনক হারে চুরির ঘটনা বেড়েছে। গত দুই মাসে ১০ থেকে ১৫টি বাড়িতে চুরি হয়েছে।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানান, চুরির বিষয়ে তাঁরা অবগত নন। এ ব্যাপারে এখনো ক্ষতিগ্রস্তের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ