হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাসের চাপায় পিষ্ট হয়ে যুবক নিহত

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বাসের চাপায় পিষ্ট হয়ে মো. ওসমান (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার ফটিকছড়ি-রামগড় সড়কের নারায়ণহাট ইউনিডপনা ভাঙ্গা পুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওসমান ভুজপুর ইউনিয়নের জঙ্গল কৈয়াপুকিয়া এলাকার বাসিন্দা মুহাম্মদ এনামের ছেলে। ঘটনায় আহত আরও এক যুবকের অবস্থা গুরুতর। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তার ভাই ভুজপুর বাজারের টাইলস মিস্ত্রি মোশারফ হোসেন বলেন, ‘উপজেলার হেয়াকো সড়কের-নারায়ণহাট এলাকায় একটি বাস উল্টো দিক থেকে এসে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় গুরুতর আহত অবস্থায় আহত দুজনকে হাসপাতালে নেওয়ার পথে ওসমানের মৃত্যু হয়। আহত অন্যজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া পাঠানো হয়েছে। তবে ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যান।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ফারুকী বলেন, বাসের চাপায় ওসমান নামের এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে যায়। বাসটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছেন। 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ