হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

সরাইলে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুরের অভিযোগে যুবক গ্রেপ্তার

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুরের অভিযোগে মো. খলিল মিয়া (৩৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে সরাইল থানা-পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার শাহজাদাপুর গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। খলিল মিয়া পাশের নাসিরনগর উপজেলার জেঠাগ্রাম (চটিপাড়া) এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের দুর্গা মন্দিরে ঢুকে এক যুবক পাঁচ-ছয়টি প্রতিমা ভেঙে দৌড়ে পালিয়ে যান। পরে মন্দিরের সিসি টিভির ফুটেজ দেখে রাত ১০টার দিকে ওই যুবককে আটক করে সরাইল থানা-পুলিশ।

দুর্গা মন্দিরের সভাপতি জগদীশ দাস বলেন, ‘রাত সাড়ে ৮টার দিকে বিদ্যুৎ চলে গেলে হঠাৎ মন্দিরে ঢুকে এক যুবক প্রতিমা ভাঙতে শুরু করে। লোকজন কিছু বুঝে ওঠার আগেই তিনি পালিয়ে যান। এ ঘটনায় আমাদের সম্প্রদায়ের লোকজনের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে সরাইল থানার পরিদর্শক (তদন্ত) আ স ম আতিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, প্রতিমা ভাঙচুরের ঘটনায় খলিল মিয়াকে আটক করা হয়েছে। এ ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ