হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

নবীনগরে পুকুরে ডুবন্ত ভাগনিকে বাঁচাতে গিয়ে মারা গেল খালাও

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে খালা-ভাগনির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলো কনিকাড়া গ্রামের তাজুল ইসলামের মেয়ে সায়মা (১২) এবং তার ভাগনি ও কসবা উপজেলার কুডি গ্রামের ইব্রাহিম মিয়ার মেয়ে ইলমা (৬)।

সায়মার মা জোহরা বেগম বলেন, দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে ইলমা পানিতে পড়ে ডুবে যায়। তাকে বাঁচাতে সায়মাও পুকুরে লাফ দেয়। সাঁতার না জানায় দুজনই পানিতে ডুবে মারা যায়।

এ বিষয়ে জানতে চাইলে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম আজকের পত্রিকাকে বলেন, ‘পানিতে ডুবে দুটি শিশু মারা যাওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ