হোম > সারা দেশ > কক্সবাজার

উখিয়ায় র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

উখিয়া (প্রতিনিধি) কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় র‍্যাবের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলির ঘটনায় এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, একটি অস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাব। 

নিহত মাদক ব্যবসায়ীর নাম জাহাঙ্গীর আলম। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। 

কক্সবাজার র‍্যাব ১৫-এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকা কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধার অভিযানে গেলে র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় মাদক ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর নিহত হয়। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়। 

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ