হোম > সারা দেশ > চট্টগ্রাম

তফসিল প্রত্যাখ্যান করে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা অবিলম্বে তফসিল বাতিলের দাবি জানান।

আজ বৃহস্পতিবার সকালে নগরীর ষোলশহর রেলস্টেশন এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। মিছিলে শাখা ছাত্রদলের বিভিন্ন হল ও অনুষদের নেতারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘নির্বাচন কমিশনার একতরফা নির্বাচনের ঘোষণা দিয়েছে। ছাত্রসমাজ প্রহসনের এই তফসিল মানে না। জনগণের মতামত উপেক্ষা করে সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের একতরফা নির্বাচন করার পাঁয়তারা ছাত্রসমাজ শক্ত হাতে রুখে দেবে।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ