হোম > সারা দেশ > খাগড়াছড়ি

রামগড়ে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি ওই নারীর ঘরে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা করেছেন বলে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর স্বামী। 

আজ মঙ্গলবার সকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছ। গতকাল সোমবার দিবাগত রাতে আসামিকে গ্রেপ্তার করে রামগড় থানার পুলিশ। এরও আগের দিন রোববার রাতে এই ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়। 

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. রহমত উল্লাহ (৩২)। তিনি ফটিকছড়ি উপজেলার ১ নম্বর বাগান বাজার ইউনিয়নের নতুনবাজার এলাকার মো. শামসুল হুদার ছেলে। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই পাহাড়ি নারীর (১৮) স্বামীর নিজস্ব একটি মিশ্র ফল বাগানের পাহারাদার ছিলেন রহমত উল্লাহ। ভুক্তভোগী নারী ও তাঁর স্বামী ঘুমিয়ে পড়লে রহমত উল্লাহ কৌশলে ঘরের দরজা খুলে ওই নারীকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় ওই নারীর চিৎকারে তাঁর স্বামীর ঘুম ভেঙে গেলে অন্ধকারে পালিয়ে যান রহমত উল্লাহ। 

এ বিষয়ে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রযুক্তির সহযোগিতায় অভিযোগের তিন ঘণ্টার মধ্যে গভীর রাতে দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ