হোম > সারা দেশ > খাগড়াছড়ি

অতিবৃষ্টিতে পানছড়ি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

অতিবৃষ্টিতে পাহাড়ি ঢলে সড়কের কালভার্ট দেবে গিয়ে খাগড়াছড়ির পানছড়ি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজ মঙ্গলবার ভোরে অতিবৃষ্টিতে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল ডুবে যায় ও পানছড়ি-খাগড়াছড়ি সড়কের শুকনাছড়ি ছড়ার পানির স্রোতে দক্ষিণ নালকাটায় বক্স কালভার্ট দেবে গিয়ে রাস্তা ভেঙে পড়ে। এতে খাগড়াছড়ি থেকে পানছড়ি উপজেলায় যাতায়াতের একমাত্র সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

সিএনজিচালক ওয়াজিব উল্লাহ জানান, সকাল পর্যন্ত সড়কটি ভালো ছিল। সকাল ১১টার দিকে পানির স্রোত বেড়ে যাওয়ায় কালভার্টটি ভেঙে পড়ে। এখন প্রায় অতিরিক্ত ১০ কিলোমিটার ঘুরে জেলা সদরে যাত্রী নিয়ে যেতে হচ্ছে তাঁদের। 

স্থানীয় ইউপি সদস্য বিনয় বিকাশ চাকমা জানান, এই কালভার্টটি বহুদিন ধরে ঝুঁকিপূর্ণ। সড়ক ও জনপথ বিভাগকে অনেকবার বলার পরও তারা কোনো ব্যবস্থা নেয়নি। মঙ্গলবার ভোরের ভারী বৃষ্টিতে দক্ষিণ নালকাটায় বক্স কালভার্টটি দেবে গিয়ে পানছড়ি-খাগড়াছড়ি সড়ক ভেঙে যায়। এ ছাড়া দমদম, কলাবাগান এলাকায় গোলক প্রতিমা ছড়ার পানি উপচে বেশ কিছু বাড়িতে পানি প্রবেশ করেছে বলে জানান এই ইউপি সদস্য।

বিচ্ছিন্ন সড়ক পরিদর্শনে আসা পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসি। বিষয়টি জেলা প্রশাসকসহ সড়ক ও জনপথ বিভাগকে অবগত করেছি। দ্রুত যোগাযোগ ব্যবস্থা চালুকরণে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’

সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা বলেন, ‘ভারী বর্ষণে মাটি নরম হওয়ায় কালভার্টটি দেবে গেছে। আমরা দুই-একদিনের মধ্যেই একটি স্টিলের ব্রিজ নির্মাণকাজ শেষ করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে পারব বলে আশা করি।’ 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ