হোম > সারা দেশ > নোয়াখালী

সোনাইমুড়ীতে ট্রেনের ধাক্কায় নিহত ১

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের বজরা মেডিকেল এলাকায় ট্রেনের ধাক্কায় আবদুস সাত্তার (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে নোয়াখালী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নিহত হন তিনি।

নিহত আবদুস সাত্তার সোনাইমুড়ী উপজেলার মাছিমপুর গ্রামের দাইয়া মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকালে নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটি সোনাইমুড়ী স্টেশন ছেড়ে বজরা মেডিকেল এলাকায় পৌঁছালে রেললাইন পার হওয়া এক ব্যক্তিকে ধাক্কা দেয়। এতে ছিটকে লাইনে বাইরে পড়ে মাথায় আঘাত পান আবদুস সাত্তার। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে বজরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাত্তারকে মৃত ঘোষণা করেন।

চৌমুহনী রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নওফেল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ট্রেন আসার সময় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় আবদুস সাত্তার নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’ 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ