হোম > সারা দেশ > চাঁদপুর

কচুয়ায় বিদ্যুতায়িত হয়ে ২ ভাইয়ের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

চাঁদপুরের কচুয়ায় বিদ্যুতায়িত হয়ে আবুল হাসানাত বকাউল (৩৫) ও খোরশেদ আলম বকাউল (৫০) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার কাদলা ইউনিয়নের শাসনখোলা গ্রামে ওই দুর্ঘটনা ঘটে।

আবুল হাসানাত ও খোরশেদ আলম ওই গ্রামের বকাউলবাড়ির কবির হোসেন বকাউলের ছেলে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিদ্যুতায়িত হয়ে দুই ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তাঁদের পরিবার পক্ষ থেকে অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, দুই ভাই বাড়ির পাশে সেচ পাম্প দিয়ে ধানখেতে পানি দিতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ