হোম > সারা দেশ > খাগড়াছড়ি

দীঘিনালায় গভীর রাতে আগুনে পুড়ল ১৪ বসতঘর

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউপির উত্তর থানা পাড়ায় বিদ্যুতের শর্টসার্কিটের আগুনে ১৪ বসতঘর পুড়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারণে আগুনে ১৪ বসতঘর পুড়েছে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা জানেন না আবাসিক প্রকৌশলী।

গতকাল বুধবার রাত পৌনে ৩টায় দীঘিনালার উত্তর থানা পাড়ায় এই ঘটনা ঘটে। 

খোঁজ নিয়ে জানা যায়, গতকাল বুধবার গভীর রাতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এরপর দীঘিনালা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও খাগড়াছড়ি সদর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের যৌথ প্রচেষ্টায় পৌনে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৬টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

সরেজমিনে দেখা যায়, অগ্নিকাণ্ডে বসতঘর, আসবাবপত্র, বই, টাকা, ছাগল, হাঁস, মুরগি ও টাকা পুড়ে গেছে। এ সময় স্থানীয় মো. মোবারকের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গে চারদিকের মানুষ সহযোগিতার জন্য ছুটে আসেন। বিদ্যুৎ সংযোগ বন্ধ না করার কারণে আগুন নেভানোর কাজে সহযোগিতা করতে পারছেন না। ফলে মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।’ 

পুড়ে যাওয়া বসতঘরের মালিক মো. শাহিন বলেন, ‘আগুন লাগার সঙ্গে সঙ্গে দীঘিনালা আবাসিক প্রকৌশলী অধিদপ্তরে ফোন করে জানানো হলেও তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। অন্তত ৩০ মিনিট পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে করে আগুন নিয়ন্ত্রণ ব্যাঘাত ঘটে। আগুন ছড়িয়ে পড়ে চারদিকে।’ 

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রফি বলেন, ‘আমাদের খাগড়াছড়ি ও দীঘিনালা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।’ 

দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরে-নবী বলেন, ‘বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে দেরি হওয়ায় আমাদের কাজের ব্যাঘাত ঘটেছে। তা ছাড়া আগুন নিয়ন্ত্রণে আমাদের যৌথ চারটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আনুমানিক ১ কোটির টাকার সম্পদ পুড়েছে।’ 

দীঘিনালা আবাসিক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) কর্মকর্তা সন্তোষ চাকমার কাছে দীঘিনালার অগ্নিকাণ্ডের ঘটনা ও বিদ্যুৎ বিভাগের গাফিলতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘দীঘিনালা অগ্নিকাণ্ডের ঘটনা আমার জানা নেই।’ 

এ সময় তিনি আরও বলেন, ‘দীঘিনালা কোথায় অগ্নিকাণ্ড হয়েছে তা জানি না। আমার মোবাইলে কল করা হয়নি। আমাকে কল করা হলে বলে দিলেই বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে বলে দিতাম।’ 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ