হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত কমপক্ষে ২০

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা নিহতের প্রতিবাদে কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির বিক্ষোভ মিছিলে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে। এতে পুলিশসহ ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

আজ বুধবার সকাল ৯টার দিকে উপজেলার পৌর এলাকায় এ ঘটনা ঘটে। 

বিএনপি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে পৌর এলাকায় জড়ো হতে থাকেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। পরে বিক্ষোভ মিছিল বের করার সময় পুলিশের বাধার মুখে পড়েন তাঁরা। কর্মসূচির অনুমতির বিষয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় তাদের। 

উপজেলা বিএনপির সভাপতি নজির আহমেদ ভুঁইয়া বলেন, ‘পুলিশ আমাদের অন্যায়ভাবে লাঠিপেটা করেছে। তাদের সঙ্গে যোগ দেয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এতে আমাদের ১৫ জন কর্মী আহত হয়।’ 

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ সাদেক হোসেন বলেন, ‘আমরা শান্তিপূর্ণ অবস্থান নিই। বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত হয়ে বিক্ষোভের নামে নৈরাজ্য সৃষ্টি করে। পুলিশ তাদের বাধা দেয়।’ 

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ‘আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ মুহূর্তে সঠিক সংখ্যা বলতে পারব না। পাঁচজনের বেশি হবে। আমি আহত সদস্যদের সেবা নিশ্চিতে ব্যস্ত আছি।’ 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ