হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাইয়ে বন্ধ ইটভাটা চালুর চেষ্টা, ৬৫ হাজার টাকা জরিমানা

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ভালুকিয়া এলাকায় একটি বন্ধ ইটভাটা চালু করার চেষ্টার খবর পেয়ে আজ বৃহস্পতিবার প্রশাসনের অভিযানে বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় এর মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬৫ হাজার টাকা জরিমানা করার ঘটনা ঘটে।

আজ দুপুরে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। চন্দ্রঘোনা থানা-পুলিশের সদস্যরা অভিযানে সহায়তা করেন।

ইউএনও মহিউদ্দিন বলেন, ‘আমরা জানতে পারি ভালুকিয়া এলাকার এবিএম ইটভাটা গত বছর কাপ্তাই উপজেলা প্রশাসনের অভিযানে বন্ধ করে দেওয়া হয়। সম্প্রতি এটা খোলার চেষ্টা করলে প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয় এবং মালিকের কাছ থেকে ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।’ জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ