হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরীতে ভবনের ছাদে খেলার সময় নিচে পড়ে রঞ্জন সরকার (৭) নামে এক শিশু মারা গেছে। শুক্রবার (১৪ মার্চ) বেলা ২টার দিকে নগরের বন্দর থানাধীন মাইলের মাথা এলাকায় আজিজ বিল্ডিং নামে পাঁচতলা ভবনে এ ঘটনা ঘটে। নিহত শিশু পটুয়াখালী জেলার গলাচিপা থানার বাবলু সরকারের ছেলে। শিশুটির পরিবার ওই ভবনটিতে ভাড়া থাকত।

প্রত্যক্ষদর্শীরা জানায়, খেলার সময় পাঁচতলা ভবনের ছাদ থেকে নিচে পড়লে সীমানা প্রাচীরের রড বিদ্ধ হয়ে পড়েছিল শিশুটি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সীমানা প্রাচীরের রড কেটে শিশুটিকে উদ্ধারের আগেই সে মারা যায়। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে বন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।

সিইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহদাৎ বলেন, ‘শিশুটিকে ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় উদ্ধার করে পরবর্তী সময় আইনি প্রক্রিয়ার জন্য বন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ