হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাঁদপুরে পুকুরে ডুবে যমজ ভাইয়ের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

চাঁদপুরের মতলব দক্ষিণে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পিংড়া বাজার এলাকায় বহরি গ্রামে খান বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত শিশু জুবায়েদ (৫) ও জুনায়েদ (৫) ওই বাড়ির শরীফ খানের ছেলে। স্থানীয় বহরি কিন্ডারগার্টেনে শিশু শ্রেণিতে পড়ত তারা।

স্বজনরা জানায়, সকালে দুই শিশু বিদ্যালয় থেকে বাড়িতে এসে পুকুর ঘাটে তাদের বই রেখে খেলাধুলা করছিল। হঠাৎ দুই ভাই পুকুরে পড়ে যায়। ওই সময় রান্নার কাজে ব্যস্ত ছিল তাদের মা। পরে বাড়ির লোকজন পুকুরে তাদের ভাসমান অবস্থায় দেখে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক যমজ দুই ভাইকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোজাম্মেল জানান, হাসপাতালে দুই শিশু হাসপাতালে আনার অনেক আগেই মারা গেছে।

স্থানীয় ইউপি সদস্য মো. কাউসার জানান, যমজ দুই শিশুর মৃত্যু বিষয়টি খুবই মর্মান্তিক।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ