হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে হত্যাসহ ১৩ মামলার আসামি গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে আমজাদ হোসেন সুমন প্রকাশ খালাসি সুমন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। খালাসি সুমন হত্যাসহ ১৩টি মামলার আসামি। একটি অস্ত্র মামলায় ইতিমধ্যে তাঁর ১৭ বছরের কারাদণ্ড হয়েছে। 

আজ শুক্রবার দুপুরে চৌমুহনী পূর্ব বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুমন চৌমুহনী পৌর হাজীপুর এলাকার লুৎফল হক লাতু মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, গত ৫ আগস্ট সোনাইমুড়ী থানায় অগ্নিসংযোগ ও হত্যা মামলার এজাহারনামীয় আসামি খালাসি সুমন। তাঁর বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় অস্ত্র, চাঁদাবাজি, ডাকাতি, চুরি, মাদক ও হত্যা ঘটনাসহ ১৩টি মামলা রয়েছে। একটি অস্ত্র মামলায় ১৭ বছরের সশ্রম কারাদণ্ডাদেশপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি তিনি। দীর্ঘদিন ধরে পালিয়ে ছিলেন সুমন।

র‌্যাব-১১, সিপিসি ৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. গোলাম মোর্শেদ জানান, গত ৫ আগস্ট সোনাইমুড়ী থানায় হামলা, খুন, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনা গত ২০ আগস্ট থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। ওই মামলার আসামি সুমন। 

সুমন ও তাঁর বাহিনীর সদস্যরা বেগমগঞ্জসহ আশপাশের এলাকায় ডাকাতি, চাঁদাবাজি, অপহরণ, খুন, দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। গ্রেপ্তারের পর তাঁকে সোনাইমুড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ