হোম > সারা দেশ > চট্টগ্রাম

প্রধান শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গ্রেপ্তার 

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ডংনালা উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ২ নম্বর রাইখালী ইউনিয়নের ইউপি সদস্য উচ্হ্লা মারমা কর্তৃক শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেছেন স্কুলের প্রধান শিক্ষক মিথুন কান্তি সাহা। গতকাল বৃহস্পতিবার রাতে চন্দ্রঘোনা থানায় প্রধান শিক্ষকের অভিযোগের পরিপ্রেক্ষিতে নিয়মিত মামলা দায়ের করে অভিযুক্ত ইউপি সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনছারুল করিম বিষয়টি নিশ্চিত করেন। 

গত বৃহস্পতিবার বেলা ১১টা ১৫ মিনিটে প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে বলে জানান প্রধান শিক্ষক মিথুন কান্তি সাহা। তিনি মোবাইল ফোনে বৃহস্পতিবার রাতে এই প্রতিবেদককে বলেন, ‘ডংনালা উচ্চবিদ্যালয়ের নারী পরিচ্ছন্নতাকর্মী মাচিংউ মারমার স্কুলে চাকরি এমপিওভুক্ত হওয়ায় প্রথম বেতনের টাকা পেয়ে গত বৃহস্পতিবার শিক্ষকদের জন্য বিদ্যালয়ের একটি কক্ষে মধ্যাহ্নভোজের আয়োজন করেন। সেখানে দু-তিনজন গণ্যমান্য ব্যক্তিকেও পরিচ্ছন্নতা কর্মী মাচিংউ মারমা দাওয়াত করেন।’

প্রধান শিক্ষক আরও বলেন, ‘বেলা ১১টায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি উচাহ্লা মারমা আমার কক্ষে প্রবেশ করে জানতে চান এখানে পিকনিক হচ্ছে কেন এবং সভাপতিকে দাওয়াত করা হয় নাই কেন। এ সময় বলি, স্কুলের চতুর্থ শ্রেণির এক কর্মচারী এমপিওভুক্ত হওয়ায় দুপুরে খাবারের আয়োজন করেন। তিনি কাকে দাওয়াত দিয়েছেন সে বিষয়ে আমার জানা নাই। এ কথা শোনার সঙ্গে সঙ্গে সভাপতি আমাকে থাপ্পড় মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং নানাভাবে হুমকি দেন। এ সময় স্কুলের সহকারী প্রধান শিক্ষক রাজেস ভট্টাচার্য প্রতিবাদ করলে তাঁকেও শাসান তিনি। নিরাপত্তাহীনতায় ভোগায় বৃহস্পতিবার রাত ৯টায় চন্দ্রঘোনা থানায় সভাপতির বিরুদ্ধে অভিযোগ করি।’ 

এদিকে শনিবার রাত ৮টায় মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ইউপি সদস্য উচালা মারমা সাংবাদিক পরিচয় পাওয়ার পর কথা বলবেন বলে কল কেটে দেন। 

চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল করিম বলেন, বৃহস্পতিবার রাত ৯টায় স্কুলের প্রধান শিক্ষক থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে নিয়মিত মামলা দায়ের করা হয়। পুলিশ অভিযুক্ত ইউপি সদস্য উচাহ্লা মারমাকে বৃহস্পতিবার রাত ১০টায় ডংনালা এলাকা থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। আজ শুক্রবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ