হোম > সারা দেশ > ফেনী

সাইপ্রাসে নির্মাণাধীন ভবন থেকে পড়ে বাংলাদেশি নিহত

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

উত্তর সাইপ্রাসে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে মোহাম্মদ আলী হোসেন সোহাগ (২৮) নামের এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। গত ৯ ফেব্রুয়ারি দেশটির স্থানীয় সময় সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। 

প্রশাসনিক জটিলতা শেষে গতকাল বৃহস্পতিবার রাতে তাঁর মরদেহ নিজ বাড়ি ফেনীর সোনাগাজীতে আনা হয়। আজ শুক্রবার চরচান্দিয়ার আকরাম উদ্দিন মিয়াজি জামে মসজিদে সোহাগের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। 

সোহাগ দক্ষিণ চরচান্দিয়া গ্রামের আকরাম উদ্দিন মিয়াজি বাড়ির রফিকুল ইসলামের ছেলে। দুই ভাই আর চার বোনের মধ্যে তিনি সবার ছোট ছিলেন। নয় মাস আগে তিনি বিদেশে পাড়ি জমান। এর এক মাস আগে তিনি বিয়ে করেছিলেন। 

সোহাগের স্বজনদের বরাত দিয়ে উত্তর সাইপ্রাস সোনাগাজী প্রবাসী কমিউনিটির সভাপতি ইমাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, সোহাগ যে নির্মাণাধীন ভবনে কাজ করতেন সেটি ১০ তলা। তিনি ৭ তলা ভবনে কাজ করছিলেন। হঠাৎ একটি কাঠের টুকরা মাথায় এসে পড়লে ওই ভবন থেকে তিনি নিচে পড়ে যান। 

স্থানীয় ইউপি সদস্য এস্কান্দার রকি আজকের পত্রিকাকে বলেন, ‘সোহাগ গত শুক্রবার সাইপ্রাসে মারা যাওয়ার সংবাদ পাওয়ার পর আমরা এখান থেকে তাঁর মরদেহ পেতে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছি। এরপর গতকাল বৃহস্পতিবার তাঁর মরদেহ দেশে আসে। আজ শুক্রবার তাঁর দাফন সম্পন্ন হয়।’ 

এদিকে সোহাগের জানাজার নামাজে চরচান্দিয়ার সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন খোকন, ইউপি সদস্য এস্কান্দার রকি, লিটন, উত্তর সাইপ্রাস সোনাগাজী প্রবাসী কমিউনিটির সভাপতি ইমাম উদ্দিন, সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ হাজারও মুসল্লি উপস্থিত ছিলেন। জানাজার নামাজের ইমামতি করেন সোনাগাজী ইসলামীয়া কামিল মাস্টার্স মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হোসাইন।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ