হোম > সারা দেশ > খাগড়াছড়ি

দীঘিনালায় বিদ্যালয়ের গেটের পিলার ভেঙে দুই শিশু আহত

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দক্ষিণ রেংকার্য্য শহিদ জব্বার নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের পিলার ভেঙে দুই শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে লংগদু উপজেলার এক হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা হলো প্রথম শ্রেণির  মিম আক্তার (৭) ও আহাদুল ইসলাম (৭)। মিম আক্তার ওই এলাকার বাসিন্দা মামুন মিয়ার মেয়ে ও আহাদুল ইসলাম মোহাইমেনুল ইসলামের ছেলে।

ওই বিদ্যালয়ের অভিভাবকেরা জানান, বিদ্যালয়ের গেটের পিলারে রড ব্যবহার হয়নি। এই পিলারে দুই মাস আগে ফাটল দেখা দেয়। বিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল আজকের পত্রিকাকে বলেন, বিদ্যালয়ের মাঠে কোনো প্রাচীর নেই। তাই বিদ্যালয়ের চারপাশে বাঁশের ঘেরা ও ছোট তিন থেকে চার ফিটের একটি ইটের গাঁথুনি দিয়ে একটি গেট করা হয়েছে। সেই গেটে দুজন শিশু ওঠাতে এটি ভেঙে পড়েছে। 

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গেট ভেঙে দুই শিক্ষার্থী আহত হয়েছে। আমরা তাদের চিকিৎসা করাচ্ছি। গেটটি মেরামত করব।’ 

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুস্মিতা ত্রিপুরা বলেন, ‘গেটের পিলার ভেঙে দুই শিশু আহতের কথা শুনেছি, আমরা খোঁজ নিচ্ছি।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ