হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীতে অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রামের বাঁশখালীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা এলাকায় চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম, চট্টগ্রামের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন মণ্ডল অপু, চট্টগ্রাম জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস, পরিবেশ অধিদপ্তরের হিসাবরক্ষক মো. আব্দুর রশিদ ও ডেটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দীনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ পুলিশ, আনসার এবং ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

চট্টগ্রামের বাঁশখালীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

গুঁড়িয়ে দেওয়া ইটভাটাগুলো হলো বাঁশখালীর ইলশার এলাকার মেসার্স এমবিএম-০১ ব্রিকস (জিগজ্যাগ), মেসার্স এমবিএম-০২ ব্রিকস (জিগজ্যাগ) ও মেসার্স খাজা আজমির ব্রিকস (জিগজ্যাগ)।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম জানান, অভিযানে ইটভাটাসমূহের বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) আইনের কতিপয় ধারা লঙ্ঘন করায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ