হোম > সারা দেশ > চাঁদপুর

মতলব দক্ষিণে মোটরসাইকেলের চাপায় বৃদ্ধ নিহত 

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মোটরসাইকেলের চাপায় আলী মিয়া ফরাজী (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

গতকাল বিকেলে উপজেলার নওগাঁ-পয়ালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় মোটরসাইকেলচালক আশিক (১৯) ও মোটরসাইকেল আরোহী জিসান (১৯) গুরুতরভাবে আহত হয়েছেন। হতাহতরা নওগাঁ গ্রামের বাসিন্দা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে আশিক ও জিসান মোটরসাইকেলে নওগাঁ থেকে পয়ালী যাচ্ছিলেন। এ সময় ওই বৃদ্ধ নওগাঁ বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতির মোটরসাইকেলটি বৃদ্ধকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত চালক ও তাঁর সহযোগীকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আশিকের অবস্থা আশঙ্কাজনক।

মতলব দক্ষিণ থানার ওসি (তদন্ত) সালেহ আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ