হোম > সারা দেশ > কুমিল্লা

তিতাসে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার তিতাস উপজেলায় তসলিমা আক্তার (৩৪) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহাবৃদ্ধি গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের সেলিম মিয়ার (৪২) স্ত্রী।

নিহতের ছেলে রমজান (১৪) বলে, ‘আমার বাবা ইয়াবা সেবন করেন। রাতে বাবার শার্টের পকেটে অনেকগুলো ইয়াবা পায় মা। এই নিয়ে মায়ের সঙ্গে বাবার বাগ্‌বিতণ্ডা হলে একপর্যায়ে বাবা মাকে মারধর করেন। পরে সকালে বাড়ির আতাগাছের সঙ্গে মায়ের ঝুলন্ত লাশ দেখতে পাই।’

শাহাবৃদ্ধি গ্রামের বাসিন্দা মোস্তাক ভূইয়া বলেন, ‘সেলিম একজন মাদকসেবী। মাদক সেবনে বাধা দেওয়ায় তিনি স্ত্রীকে মারধর করেন। এ কারণে তসলিমা আত্মহত্যা করেছে বলে ধারণা করছি।’

মজিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আজহার ভূইয়া বলেন, ‘বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দিই। সকালে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।’

তিতাস থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ