হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রামগতিতে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন। এর আগে মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মারুফ ভূঁইয়া আ স ম আবদুর রব সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র এবং হাজীগঞ্জ বাজার এলাকার মো. জামাল ভূঁইয়ার ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে মারুফ ভূইঁয়া মোটরসাইকেল নিয়ে হাজীগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। বাজারের কাছাকাছি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে ছেড়ে আসা অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মারুফ ভূঁইয়া গুরুতর আহত হন। উদ্ধার করে প্রথমে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নোয়াখালী জেনারেল হাসাপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত ১টার দিকে মারা যান মারুফ ভূঁইয়া।

রামগতি থানার ওসি মো. কবির হোসেন বলেন, অটোরিকশা ও মোটরসাইকেলের মসংঘর্ষ হয়। দুর্ঘটনায় আহত মারুফ ভূইয়া রাতে ঢাকা মেডিকেলে মারা গিয়েছেন। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ