হোম > সারা দেশ > কক্সবাজার

ঈদগাঁও বনে হাতি শাবকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁওয়ের বনে একটি বন্য হাতি শাবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়ার গর্জনতলী এলাকা থেকে হাতিটির মরদেহ উদ্ধার করা হয়। 

বন বিভাগ ও স্থানীয় সূত্র জানিয়েছে, একদল কাঠুরিয়া লাকড়ি সংগ্রহ করতে যাওয়ার পথে হাতি শাবকটিকে মৃত অবস্থায় দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়। পরে বন বিভাগের রাজঘাট বিট ও ফুলছড়ি রেঞ্জের লোকজন ঘটনাস্থলে পৌঁছে হাতি শাবকটি উদ্ধার করে। 

রাজঘাট বিট কর্মকর্তা শাহ্ আলম জানান, মৃত হাতি শাবকটি পুরুষ জাতের এবং এটির বয়স আনুমানিক দেড় থেকে দুই বছরের মতো হবে। হাতিটির গায়ের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। 

এই কর্মকর্তা বলেন, ‘গত দুদিন ধরে অসুস্থ হাতি শাবকটির চিকিৎসা দেওয়া হয়। কিন্তু হাতিটির শারীরিক অবস্থা উন্নতি হয়নি। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি শাবকটি মারা গেছে।’ 

স্থানীয় বন ব্যবস্থাপনা কমিটির সভাপতি কামাল উদ্দীন বলেন, ‘বাচ্চা হাতিটি অন্য হাতির আক্রমণের শিকার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে শারীরিকভাবে দুর্বল ছিল হাতি শাবকটি। যথাসাধ্য চিকিৎসা দিয়েও হাতিটি বাঁচানো যায়নি। 

ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. হুমায়ুন আহমেদ বলেন, হাতি শাবকটি মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। প্রতিবেদন পেলে কারণ জানা যাবে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ