হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফটিকছড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে পানিতে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের পূর্ব শৈলকোপা গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির নাম বাসু আকতার। সে ঐ গ্রামের মোহাম্মদ বেলাল-শাহেদা দম্পতির মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশুটি সকলের অগোচরে খেলা করছিল। শিশুটিকে না পেয়ে বাড়ির চারদিকে সবাই খোজাঁখুঁজি করতে থাকে। পরে স্বজনেরা বাড়ির পাশে একটি ডোবায় তার মরগেহ ভাসতে দেখে। দ্রুত সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

স্থানীয় নারায়নহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবু জাফর মাহমুদ সিকদার বলেন, ‘শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’  

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ