হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় দেশীয় অস্ত্রসহ ইউপি সদস্য গ্রেপ্তার 

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার হেমনায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার ছয়ফুল্লাকান্দি গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম শাহ আলী (৩৫)। উপজেলার ছয়ফুল্লাহকান্দি গ্রামের সেলিম মিয়ার ছেলে এবং মাথাভাঙা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোরে শাহ আলীর বাড়িতে তাঁর শোবার কক্ষে তল্লাশি চালিয়ে খাটের নিচ থেকে একটি বড় রামদা, চাপাতী, দুইটি সুইচ গিয়ার স্টিলের চাকু, তিনটি সাধারণ চাকু, একটি হাইব্রিড ব্লেড, ১২ ইঞ্চি লম্বা একটি কাঠের হাতলযুক্ত পাট্টা (যা একপাশে ধারালো অস্ত্র হিসেবে পরিচিত), একটি স্টিলের গ্যাস পাইপ (যার একপাশে লোহার কাটাযুক্ত গোল চাকা আছে), এ ছাড়া একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শাহ আলী মেম্বারের বাসায় অভিযান চালিয়ে উল্লেখিত অস্ত্র জব্দ করা হয়। এ সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ