হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে জেলিযুক্ত ৮৭ মণ চিংড়ি জব্দ

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে ওজন বাড়ানোর জন্য ক্ষতিকর অপদ্রব্য (জেলি) পুশ করা ৩ হাজার ৫০০ কেজি (সাড়ে ৮৭ মণ) চিংড়ি জব্দ করেছে কোস্ট গার্ড। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে শহরের কয়লাঘাট এলাকা থেকে এসব চিংড়ি জব্দ করা হয়। 

আজ বুধবার কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বিজ্ঞপ্তিতে এসব জানিয়েছেন। অভিযানের নেতৃত্ব দেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার সাব-লেফটেন্যান্ট মো. ফজলুল হক। 

বিজ্ঞপ্তিতে খন্দকার মুনিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে শহরের কয়লাঘাট পর্যন্ত সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩ হাজার ৫০০ কেজি অবৈধ জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়। এ সময় 

জেলিযুক্ত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা যায়নি। পরে এসব চিংড়ি মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়। 

অভিযানে সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ