হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম বিমানবন্দরে কোকেনসদৃশ বস্তুসহ বাহামার নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় চার কেজি কোকেনসদৃশ বস্তুসহ স্টাটিয়া শান্টে রোলি নামে বাহামার এক নাগরিককে আটক করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি দল তাঁকে আটক করে।

ওই নারীর হেফাজত থেকে জব্দ বস্তু আদৌ কোকেন কি না, সেটা পরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম বিমানবন্দরে পৌঁছেছে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক হুমায়ুন কবির খোন্দকার সেখানে তাঁদের টিম পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, স্টালিয়া গত শনিবার এমিরেটসের একটি ফ্লাইটে ব্রাজিল থেকে দুবাই পৌঁছান। সেখান থেকে দুবাইয়ের একটি ফ্লাইটে চট্টগ্রামে আসেন। তবে সেদিন তাঁর লাগেজ পৌঁছায়নি। স্টাটিয়া তিন দিন ধরে নগরীর আগ্রাবাদ হোটেলে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এপিবিন সদস্যরা তাঁকে অনুসরণ করছিলেন।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে স্টালিয়া শান্টে বিমানবন্দরে যান। দুই দিন পর আসা লাগেজটি বুঝে নেওয়ার পর বিমানবন্দরের নিরাপত্তা ও গোয়েন্দা টিম এবং এপিবিএন সদস্যরা মিলে তাঁকে আটক করেন। এরপর লাগেজে থাকা একটি ইউপিএস তল্লাশি করে কোকেনসদৃশ বস্তু উদ্ধার করা হয়, যার ওজন ৩ কেজি ৯০০ গ্রাম।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ