হোম > সারা দেশ > চট্টগ্রাম

লোহাগাড়ায় ট্রাক চাপায় সংবাদকর্মী নিহত

প্রতিনিধি

লোহাগাড়া (চট্টগ্রাম): চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাক চাপায় এক সংবাদকর্মী নিহত হয়েছেন। তাঁর হাফেজ নেজাম উদ্দিন মাসুম (৩৫)। তিনি ঢাকা থেকে দৈনিক দেশেরকণ্ঠ পত্রিকার সাতকানিয়া প্রতিনিধি এবং কেএসআরএম স্টিলের মার্কেটিং অফিসার ছিলেন।

আজ বুধবার সন্ধ্যায় উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। মাসুম সাতকানিয়া নলুয়া পূর্ব গাটিয়াডাঙ্গা এলাকার বাড়ির মাষ্টার নুরুল হকের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী মালবাহী ট্রাকটি মোটরসাইকেল আরোহী মাসুমকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে যান। পরে ট্রাকটি তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান মাসুম। ঘটনার পরপরই ট্রাকটি স্থানীয়রা আটক করলেও ড্রাইভার-হেলপার পালিয়ে যায়।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. আবদুর রব ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় কবলিত গাড়ি ও নিহতের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ