হোম > সারা দেশ > বান্দরবান

তিন দিন পর বান্দরবান-রুমা সড়ক দিয়ে যানবাহন চলাচল শুরু

রুমা (বান্দরবান) প্রতিনিধি

টানা তিন দিন বন্ধ থাকার পর বান্দরবান-রুমা সড়ক দিয়ে সরাসরি যানবাহন চলাচল শুরু হয়েছে। আজ শনিবার সকাল থেকে যানবাহন চলাচল শুরু হয়। এর আগে গত বুধবার দুপুর দেড়টায় মালবোঝাই ট্রাক যাওয়ার সময় বেইলি সেতুটি ভেঙে পড়ে যায়। এ ঘটনায় চালক আব্দুল গফুর মারা যান।

সেনাবাহিনীর ২০ ইসিবির সংশ্লিষ্টরা জানান, গত বুধবার দুপুর দেড়টায় মালবোঝাই ট্রাক যাওয়ার সময় বেইলি সেতুটি ভেঙে পড়ে। তখন থেকে বান্দরবান-রুমা সড়কযোগাযোগ বন্ধ ছিল। টানা তিন দিন পর আজ সকালে থেকে যানবাহন চলাচল শুরু করা হয়েছে। আগামী পাঁচ থেকে ছয় দিনের মধ্যে ভেঙে যাওয়া সেতুটিও নতুন করে স্থাপনের কাজ সম্পন্ন করা হবে।

এই সেনাবাহিনীর ২০ ইসিবির ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামরুল বলেন, বেইলি সেতু ভেঙে যাওয়ার পরদিন থেকে এই জায়গায় বিকল্প রাস্তা তৈরির কাজ শুরু করা হয়েছিল। মাটি কেটে রাস্তার কাজ সম্পন্ন করা হয়েছে। এখন স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করছে।

ওয়ারেন্ট অফিসার আরও বলেন, ভেঙে যাওয়া বেইলি সেতুটি নতুন করে করার জন্য গত মঙ্গলবার থেকে ভেঙে যাওয়া সেতুটি স্ক্রুগুলো খুলে তা সরানোর কাজ চলছে। নতুন বেইলি সেতু তৈরি করার জন্য চট্টগ্রাম থেকে ট্রাকে করে নির্মাণ সরঞ্জাম আসছে।

তাই সামনে পাঁচ থেকে ছয় দিনের মধ্যে নতুন বেইলি সেতু দিয়ে যানবাহন চলাচল করতে পারবে। এর আগে যানবাহন চলাচলের জন্য বিকল্প এই রাস্তা তৈরি করে দেওয়া হয়েছিল।

 রুমা সদরঘাটে বাসের সাবকাউন্টারের লাইনম্যান লুপ্রু মারমা বলেন, আজ সকাল থেকে গণপরিবহন বাস সার্ভিস নিয়মিত চলছে। 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ