হোম > সারা দেশ > কুমিল্লা

সৌদি প্রবাসীকে বিমানবন্দরে আনতে গিয়ে লাশ হলেন চাচা-ভাতিজা

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার তিতাস উপজেলার সৌদি প্রবাসীকে বিমানবন্দর থেকে আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় লাশ হয়ে বাড়ি ফিরলেন চাচা-ভাতিজা। এ সময় তাদের বহনকারী মাইক্রোবাসের চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।  দুর্ঘটনার খবর পেয়ে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। 

ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর এলাকায়। 

নিহতরা হলেন, প্রবাসীর দুলাভাই মো. দুলাল মিয়া (৫২) ও তাঁর ভাতিজা মো. হুসাইন মিয়া (১১)। এছাড়াও আহত হয়েছেন মাইক্রোবাস চালক গিয়াস উদ্দিন, আক্তার হোসেন ও প্রবাসী মোমেন মিয়া। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, তিতাস উপজেলার উত্তর বলরামপুর গ্রামের মৃত ফজলুল হক মিয়ার ছেলে সৌদি প্রবাসী  মো. মোমেন মিয়াকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়ে আসার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবের এলাকায় এসে পৌঁছলে পেছন থেকে যাত্রীবাহী হানিফ পরিবহন মাইক্রোবাসটি চাপা দিলে দুর্ঘটনার ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুলাল ও হুসাইন মারা যান। 

দুর্ঘটনার খবর পেয়ে এলাকার হাজারের নারী-পুরুষ নিহতদের দেখতে উওর বলরামপুর গ্রামে এসে ভিড় করেন। 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ