হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীতে অটোরিকশায় বাসের চাপা, কিশোরী নিহত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রতীকী ছবি

চট্টগ্রামে বাঁশখালীতে সিএনজি চালিত অটোরিকশাকে বাসের চাপায় এক কিশোরী নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রধান সড়কের চেচুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনিকা আকতার (১৪) কক্সবাজার জেলার মহেশখালী উপজেলা মাতারবাড়ী এলাকার নুরুল ইসলামের মেয়ে।

বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান কায়কোবাদ দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম শহরের নতুন ব্রিজ এলাকা থেকে অটোরিকশাটি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলা মাতারবাড়ী যাচ্ছিল। পথে বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া এলাকায় বাসকে ওভারটেক করতে গিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এ সময় অটোরিকশায় থাকা মনিকা ঘটনাস্থলে মারা যান।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ