হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে ১৫০০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে জেলিযুক্ত ১ হাজার ৫০০ কেজি চিংড়ি জব্দ করা হয়েছে। আজ বুধবার সকালে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়। 

সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর ৪টার দিকে লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের অধীন বিসিজি স্টেশন, চাঁদপুর হরিণা ফেরিঘাটসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে অবৈধ জেলি পুশ করা আনুমানিক ১ হাজার ৫০০ কেজি চিংড়ি জব্দ করা হয়। চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান আরও জানান, পরে চাঁদপুর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা জামিল হোসেনের উপস্থিতিতে জব্দ করা চিংড়ি মাটিতে পুঁতে নষ্ট করা হয়। 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ