হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

পরিবারসহ সাংবাদিক শ্যামল দত্তকে ফেরত পাঠাল আখাউড়া ইমিগ্রেশন

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

দেশত্যাগের নিষেধাজ্ঞা থাকায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন কর্তৃপক্ষ পরিবারসহ সাংবাদিক শ্যামল দত্তকে ফেরত পাঠিয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে স্ত্রী-সন্তান নিয়ে ভারতে যেতে চেয়েছিলেন তিনি।

আজ বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশনের ইনচার্জ পুলিশ পরিদর্শক খায়রুল আলম। 

ইমিগ্রেশন সূত্র জানায়, বিকেল ৪টার দিকে আখাউড়া ইমিগ্রেশন দিয়ে স্ত্রী-সন্তানসহ ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন সাংবাদিক শ্যামল দত্ত। তবে দেশত্যাগের নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁকে ফেরত দেন। এ সময় ভারত যেতে ইমিগ্রেশন স্টাফ ও কর্মকর্তাদের অনুনয় করেন তিনি।

শ্যামল দত্ত দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ