হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে ট্রলারডুবির ঘটনায় আরও ২ নারীর মরদেহ উদ্ধার, মৃত বেড়ে ৬

টেকনাফ ও কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় আরও দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১১টার দিকে টেকনাফ উপকূলীয় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড দক্ষিণ শীলখালী এবং ৫ নম্বর ওয়ার্ড চৌকিদারপাড়া সমুদ্রসৈকত পয়েন্ট থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বাহারছড়া তদন্তকেন্দ্রের পুলিশ পরিদর্শক নুর মোহাম্মদ।

পরিদর্শক বলেন, স্থানীয় মৎস্যজীবীর মাধ্যমে খবর পেয়ে একদল পুলিশ নিয়ে ভেসে আসা দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, গতকাল রাতে উদ্ধার হওয়া দুই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তাঁদের বয়স ৩০-৩৫ হবে। এ পর্যন্ত ট্রলারডুবির ঘটনায় পাঁচ নারী ও এক শিশুর মরদেহের শনাক্ত করা হয়েছে।

ওসি আরও বলেন, ট্রলারডুবির ঘটনায় পুলিশ বাদী হয়ে ২৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। এরই মধ্যে মানব পাচারে জড়িত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

উল্লেখ্য, গত মঙ্গলবার ভোরে প্রায় ৭০ জন রোহিঙ্গা নিয়ে সাগরপথে মালয়েশিয়ায় যাওয়ার সময় উপজেলার বাহারছড়া ইউনিয়নের হরমুনিয়াপাড়া এলাকায় তাঁদের বহনকারী ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় পাঁচ নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। জীবিত উদ্ধার করা হয়েছে ৪৫ জনকে। 

আরও পড়ুন:

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ