হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় শহীদ মিনার ভাঙচুর: ঘটনার ক্লু খুঁজতে মাঠে গোয়েন্দারা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে গুনবতী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে গতকাল গভীর রাতে ভেঙে ফেলা শহীদ মিনার। ছবি: আজকের পত্রিকা

২১ ফেব্রুয়ারি রাতে কুমিল্লার চৌদ্দগ্রামে গুনবতী কলেজের ক্যাম্পাসে শহীদ মিনার ভাঙচুরের ঘটনার তদন্তে উপজেলা প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষ দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। পাশাপাশি ঘটনার ক্লু খুঁজে বের করতে মাঠে নেমেছে গোয়েন্দা সংস্থা।

আজ শনিবার চৌদ্দগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামাল হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শহীদ মিনার ভাঙা একটি স্পর্শকাতর বিষয়। আমরা এটিকে খুবই গুরুত্ব দিয়ে দেখছি। আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’

কমিটির আহ্বায়ক উপজেলা কৃষি কর্মকর্তা জোবায়ের আহাম্মেদ, সদস্যরা হলেন উপজেলা প্রকৌশলী মো. নুরুজ্জামান ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মীর হোসেন।

গুনবতী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল লতিফ বলেন, শহীদ মিনার ভাঙচুরের ঘটনায় কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক সরোয়ার ওসমানকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে তাঁরা তদন্ত প্রতিবেদন জমা দেবেন।

এর আগে ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে কলেজ প্রশাসন ও বিএনপির নেতারা পুষ্পমাল্য অর্পণের পর শহীদ মিনার ত্যাগ করেন। এরপর রাতে শহীদ মিনারের দুটি স্তম্ভ ভেঙে ফেলে দুষ্কৃতকারীরা। এতে সকালে সাধারণ শিক্ষার্থীরা শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেনি এবং প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়নি।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ