হোম > সারা দেশ > ফেনী

সোনাগাজীতে ২ আ.লীগ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম সেলিম ও প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেনী জেলা কমিটির নির্দেশে ২৮ মার্চ সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। 

উল্লেখ্য, ২০১৯ সালে সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় সৈয়দ দীন মোহাম্মদকে দলীয় পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত নেয় জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং ওই নির্বাচনে সৈয়দ দীন মোহাম্মদকে সমর্থন দেওয়ায় ফয়েজুল ইসলাম সেলিমকেও দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ