হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় পাওয়ার টিলারের চাপায় পথচারী যুবক নিহত

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি 

মো. রকি। ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় অটোরিকশার ধাক্কায় সড়কে পড়ে গেলে পাওয়ার টিলারের চাপায় মো. রকি (২৮) নামের এক পথচারী যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে উপজেলার লক্ষ্মীদিয়া বড়পোল এলাকার প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

রকি উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রেহানিয়া গ্রামের আমির হোসেনের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, রকি উপজেলা সদরের ওছখালী থেকে বাড়ি যাচ্ছিলেন। পথে বড়পোল বাজারে একটি অটোরিকশার ধাক্কায় তিনি পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা মালবাহী পাওয়ার টিলার তাঁকে চাপা দেয়। গুরুতর অবস্থায় প্রথমে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ঢাকায় পাঠানো হয়। ঢাকা নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) খোরশেদ আলম আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ