হোম > সারা দেশ > নোয়াখালী

বেগমগঞ্জে সংঘর্ষের পর খালে পড়ল ট্রাক ও অটোরিকশা, নিহত ৩ 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়েছে। এতে উভয় যান খালে পড়ে তিনজন নিহত হয়েছেন। উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় আজ শনিবার ভোরের দিকে এ ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে পুলিশ। 

দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন। তিনি বলেন, ‘খবর পেয়ে আজ সকালে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে। ট্রাক ও অটোরিকশা খাল থেকে উদ্ধারে আমরা কাজ করছি। ধারণা করা হচ্ছে, আজ ভোরে লক্ষ্মীপুরগামী ট্রাক ও চৌমুহনী চৌরাস্তাগামী অটোরিকশার মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।’ 

দুর্ঘটনার সঠিক সময়টি নিশ্চিত করতে পারেনি পুলিশ ও স্থানীয়রা। তবে আজ বেলা ১১টার দিকে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে নিহতদের মধ্যে একজন সেনাসদস্য রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ জানায়, আজ সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ও বেগমগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহগুলো উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা লক্ষ্মীপুর-বেগমগঞ্জ সড়কের চন্দ্রগঞ্জ বাজারের উত্তর পাশের খালে পড়ে। সকালে স্থানীয়রা প্রথমে দেখতে পেয়ে খালে নেমে অটোরিকশার ভেতরে দুটি মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন। 

খবর পেয়ে বেগমগঞ্জ থানা ও চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বেগমগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তিনজনের মরদেহ উদ্ধার করেন।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ