হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিরসরাইয়ে পিকআপ চাপায় প্রাণ গেল দিনমজুরের

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে দ্রুতগামী ইটবোঝাই পিকআপ চাপায় মো. মোশারফ হোসেন (৩৭) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার ধুম ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোশারফ ধুম ইউনিয়নের মধ্যম নাহেরপুর গ্রামের আবদুল মুনাফের ছেলে।

এ ঘটনায় পিকআপসহ চালক মো. কাউছারকে (৩০) আটক করেছে জোরারগঞ্জ থানা–পুলিশ। কাউছার মিরসরাই পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

ধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মারুফ হাসান আজকের পত্রিকাকে বলেন, বুধবার সকালে রাস্তার পাশে গাছ কাটার কাছ করছিল মোশারফ। হঠাৎ ইটবোঝাই একটি পিকআপ তাঁকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। এরপর পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন বলেন, দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত পিকআপ চালক কাউছারকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ