হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীতে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মো. আলমগীর (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে উপজেলার গণ্ডামারা গ্রামে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার। 

নিহত আলমগীর উপজেলার গণ্ডামারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আলী আহমদের ছেলে। তিনি ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে র‍্যাব–৭। 

এ বিষয়ে র‍্যাব জানায়, ঘটনাস্থল থেকে চারটি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, দুটি রামদা, একটি ছুরি, ১১ রাউন্ড কার্তুজ ও দুই রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। 

চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার জানান, র‍্যাবের একটি টিম গণ্ডামারা এলাকায় টহল দিচ্ছিল। আকস্মিকভাবে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে কিছু দুর্বৃত্ত। আত্মরক্ষার্থে র‍্যাবের সদস্যরাও গুলি ছোড়েন। পাল্টাপাল্টি গুলিবিনিময়ের পর ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তিকে স্থানীয়রা মো. আলমগীর ওরফে আলম ডাকাত হিসেবে এলাকায় পরিচিত বলে দাবি করেন তিনি। 

র‍্যাব সূত্র জানা যায়, আলমগীরের বিরুদ্ধে বাঁশখালীসহ চট্টগ্রামের বিভিন্ন থানায় ডাকাতির অভিযোগে ৯টি মামলা আছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ