হোম > সারা দেশ > রাঙ্গামাটি

রাঙ্গামাটিতে সরকারি পর্যায়ে ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে

প্রতিনিধি রাঙ্গামাটি

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করতে রাঙ্গামাটিতে সরকারী পর্যায়ে ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার সকালে রাঙ্গামাটি সার্কিট হাউস প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের চেয়ারম্যান পবন চৌধুরী।

প্রথম পর্যায়ে রাঙ্গামাটি সদর উপজেলা থেকে ২৫০ পরিবার এবং কাউখালী উপজেলার ২৫০ পরিবারকে এ ত্রাণ দেওয়া হয়। ত্রাণের মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ লিটার সয়াবিন, এক কেজি ডাল এবং নগদ ৫০০ টাকা।

এ সময় পবন চৌধুরী বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষ সচেতন হওয়ায় এ এলাকায় করোনার সংক্রমণ তেমন হয়নি। আপনারা সচেতন হলে করোনা মোকাবিলা করতে সক্ষম হব। যতদিন পর্যন্ত এই লকডাউন পরিস্থিতি থাকবে ততদিন সরকার নিম্ন আয়ের মানুষদের সহায়তা করবে।

এসময় রাঙ্গামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, জেলা প্রশাসনের এনডিসি বোরহান উদ্দিন মিতু উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ