হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

মা ও ছেলেকে অ্যাসিড নিক্ষেপ, তিনজনের ৮ বছর করে কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পারিবারিক কলহের জেরে মা ও ছেলের ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনায় তিনজনকে আট বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। 

আজ বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ শারমিন নিগার এ রায় ঘোষণা করেন। এতে আসামিদের ৩০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়। তাঁরা হলেন নাসিরনগরের ভলাকুট গ্রামের নক্কু খান, উজ্জল খান ও সোহাগ মিয়া। 

আদালত সূত্রে জানা গেছে, ভলাকুট গ্রামের সুমা বেগম স্বামী জহির খানের বিরুদ্ধে নির্যাতনের মামলা করেন। এতে জহিরকে কারাগারে পাঠানো হয়। এর জেরে তাঁর বংশের লোকজন ক্ষুব্ধ হয়ে ২০১৭ সালের ১০ মে সুমা ও তাঁর ছেলে আকাশ খানের ওপর অ্যাসিড নিক্ষেপ করেন। এতে তাঁরা দুজনই আহত হন। এ ঘটনায় সুমা বাদী হয়ে নাসিরনগর থানায় মামলা করেন। আদালত বিচার প্রক্রিয়ার পর তিনজনকে আট বছর করে কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। 

এ বিষয়ে মামলার বাদী সুমা বেগম বলেন, অ্যাসিড নিক্ষেপের মতো ঘৃণ্য কাজের ঘটনায় আদালত আসামিদের যে দণ্ড দিয়েছেন তাতে তাঁরা সন্তুষ্ট। 

মামলায় বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, দীর্ঘদিন বিচার প্রক্রিয়ার পর আদালত তাঁদের দোষী সাব্যস্ত করে যে রায় দিয়েছেন তাতে বাদীপক্ষ ন্যায়বিচার পেয়েছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ