হোম > সারা দেশ > কক্সবাজার

রোহিঙ্গা শিবির থেকে আগ্নেয়াস্ত্রসহ তরুণ গ্রেপ্তার

শাহীন শাহ, টেকনাফ (কক্সবাজার) 

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে মো. বেলাল হোসেন (১৯) নামের এক রোহিঙ্গা তরুণকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। 
এ সময় তাঁর কাছ থেকে দেশে তৈরি একটি আগ্নেয়াস্ত্র (এলজি) ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। এপিবিএন ওই যুবককে ‘সন্ত্রাসী’ বলে দাবি করেছে। 

গতকাল শুক্রবার সন্ধ্যায় হ্নীলা ইউনিয়নের নোয়াপাড়া নিবন্ধিত শিবির থেকে তাঁকে আটক করা হয়। তিনি নিবন্ধিত শিবিরের ব্লক পি, শেড-১১০৪ /১-এর বাসিন্দা আবদুল হাকিমের ছেলে। 

 ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া নিবন্ধিত শিবিরের এইচ ব্লক এলাকায় অভিযান চালিয়ে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়েছে।’ তাঁকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি। 

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবদুল আলীম জানান, তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ