হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজার-বান্দরবান সীমান্তবর্তী এলাকা লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে কবির আহমদ (৭০) নামের এক বৃদ্ধ কাঠুরিয়ার মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে ফাঁসিয়াখালীর সংরক্ষিত বনাঞ্চলে এ ঘটনা ঘটে।

তিনি ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ঘুনিয়া নোয়াপাড়া গ্রামের ওয়াহেদ আলীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী। তিনি বলেন, ‘প্রতিদিনের মতো কবির আহমদ সংরক্ষিত বনাঞ্চলে কাঠ সংগ্রহ করতে যান। এ সময় তিনি বন্য হাতির কবলে পড়েন। দীর্ঘদিন ধরে বনে গিয়ে কাঠ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন তিনি। পরে এলাকার লোকজন গিয়ে হাতির তাঁর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছেন।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ