হোম > সারা দেশ > কক্সবাজার

ফ্যানের সঙ্গে ঝুলছিল রশি, এনজিও কর্মীর মরদেহ চেয়ারে 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় এক এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার কোটবাজার দক্ষিণ স্টেশনের ঝাউতলার ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত ব্যক্তির নাম আবদুল্লাহ আল মাসুদ (২৮)। তিনি এনআরসি নামে একটি এনজিওতে কর্মরত ছিলেন। বড় মহেশখালীর ফকিরাঘোনা এলাকার মোহাম্মদ শফির ছেলে তিনি। 

রত্নাপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সেলিম কায়সার জানান, পাঁচ মাস আগে মাসুদ কোটবাজারের মোহাম্মদ রাসেলের ভাড়া বাসায় ওঠেন। গতকাল বুধবার রাতে তাঁর সাড়া শব্দ না পেয়ে বাসার মালিকসহ প্রতিবেশীরা খোঁজ নিতে গিয়ে জানালা দিয়ে দেখতে পান মাসুদের মরদেহ পড়ে আছে। তখন বিষয়টি পুলিশকে অবহিত করা হয়। 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ওই কক্ষের দরজায় ভেতর দিয়ে ছিটকিনি দেওয়া ছিল। দরজা ভেঙে তাঁর লাশ চেয়ারে লাশ কাত হয়ে পড়া অবস্থায় দেখা গেছে। আর লাশের গলায় দাগ পাওয়া গেছে। এছাড়া সিলিং ফ্যানের সঙ্গে দড়ি ঝোলানো ছিল। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ