হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে ফাইজা (৮) ও ওমর ফারুক (৬) নামে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার দুপুরে উপজেলার দ্বাদশ গ্রাম ইউনিয়নের কীর্তনখোলা গ্রামের বড় বাড়িতে এই ঘটনা ঘটে। 

শিশু ফাইজা ও ওমর ফারুক ওই বাড়ির কামাল হোসেনের সন্তান। ফাইজা স্থানীয় মাদ্রাসার তৃতীয় শ্রেণিতে এবং ওমর ফারুক প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ত। 

শিশুদের পিতা কামাল হোসেন পেশায় শিক্ষক। তার বন্ধু তুহিন হায়দার জানান, ‘দুপুরের দিকে সবার অগোচরে শিশু দুটি বাড়ির পুকুরে নেমে নিখোঁজ হয়। পরে খোঁজ পেয়ে ডুবে যাওয়া দুই শিশুকে পুকুরের পানি থেকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।’ 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারহানা হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দুই শিশুকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।’ 

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, ‘কোনো ধরনের অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে দুই শিশুর মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ