হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে কলোনি উচ্ছেদে ১৩ কোটি টাকার রেলওয়ের জায়গা দখলমুক্ত

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি 

রেলওয়ের এলাকায় গড়ে ওঠা ১২টি কলোনি উচ্ছেদ করা হয়েছে। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশ দোহাজারী রেলওয়ে পুরাতন স্টেশনের ময়দান এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ অভিযান চালান রেলওয়ে কর্তৃপক্ষ। অভিযানে প্রায় ১৩ কোটি টাকা রেলওয়ের জায়গা দখলমুক্ত হয়েছে।

আজ শনিবার সকাল ১০টার দিকে চন্দনাইশ উপজেলার দোহাজারী রেলস্টেশন মাঠসংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম রেলওয়ের সিনিয়র সহকারী সচিব ও চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ রেলওয়ের দোহাজারী পুরাতন স্টেশনের ময়দান এলাকায় বিশাল পরিমাণ জায়গা দখল করে কলোনি নির্মাণ করে ভাড়া দিয়ে আসছিল একশ্রেণির দখলদার। এসব কলোনিতে বাস করে আসছিল রোহিঙ্গারা। এসব অবৈধ দখলদারদের উচ্ছেদে আজ সকালে অভিযান পরিচালিত হয়।

সিনিয়র সহকারী সচিব ও চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা জানান, আজ সকালে পরিচালিত অভিযানে রেলওয়ের ১ দশমিক ৭৮ একর জায়গা উদ্ধার করা হয়। যেখানে ১২টি কলোনি নির্মাণ করে অবৈধভাবে ভাড়া দিয়ে আসছিল একশ্রেণির দখলদাররা। উচ্ছেদে উদ্ধারকৃত ভূমির আনুমানিক মূল্য ১৩ কোটি টাকা। অবৈধ দখলদারদের উচ্ছেদে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ